মেগা শপথে মেগা আয়োজন! ব্রিগেডের মঞ্চে উপস্থিত কারা?
সব জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার প্রশাসনিক প্রধান হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন ‘শান্তিকুঞ্জ’-এর মেজো ছেলে শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দান সাক্ষী থাকল এক নজিরবিহীন দৃশ্যের। এদিন দুপুরে হুডখোলা গাড়িতে চেপে শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে দু’পাশে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত জনসমুদ্রের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তাঁরা।
মঞ্চে ভিভিআইপি সমাগম
শুভেন্দুর এই রাজকীয় অভিষেকে উপস্থিত হয়েছেন দেশের রাজনীতির তাবড় ব্যক্তিত্বরা। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজ এক মঞ্চে। শপথমঞ্চে উপস্থিত রয়েছেন:
বিজেপির শীর্ষ নেতৃত্ব: সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা।
কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি এবং শিবরাজ সিংহ চৌহান।
মুখ্যমন্ত্রীদের মেলা: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়াডু, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধরি এবং মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাডনবীশ।
অন্যান্য বিশেষ অতিথি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী।
নতুন যুগের সূচনা
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ উপলক্ষে কলকাতা এখন ‘সাজো সাজো’ রব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক মঞ্চে এতজন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতি প্রমাণ করে যে, জাতীয় রাজনীতিতে বাংলার এই ক্ষমতার পরিবর্তনকে কতটা গুরুত্ব দিচ্ছে দিল্লি। ‘জয় শ্রী রাম’ এবং ‘সোনার বাংলা’ স্লোগানে মুখরিত ব্রিগেডের মঞ্চ থেকে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুভেন্দু জমানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন